মাওলানা রাবে হাসানী নদভীর শোক: তার রেখে যাওয়া আমানত পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিন

ইসলাম টাইমস ডেস্ক: দেশের শ্রদ্ধাভাজন শীর্ষ আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সদরুল মুহতামীম আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন  ভারতের বিখ্যাত দ্বীনী প্রতিষ্ঠান নদওয়াতুল ওলামা লখনৌর মহাপরিচালক, অলইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি মাওলানা রাবে হাসানী হাসানী নদভী।

শোকবার্তায় মাওলানা রাবে হাসানী বলেন, ‘মাওলানা আহমদ শফী সাহেবের ইন্তেকাল অনেক বড় শূন্যতা। হাদীসের তালিম এবং মাদরাসার খেদমত বিবেচনায় অনেক বড় ক্ষতি হলো। কিন্তু পৃথিবীতে যা কিছু ঘটে, সবই আল্লাহর পক্ষ থেকে পূর্ব-নির্ধারিত। আল্লাহর নিকট যা মনজুর হয়, সেটাই হয়।’

মাওলানা রাবে বলেন, ‘আল্লাহ তার ভাগ্যে যেটুকু হায়াত রেখেছেন তিনি সেটা পূর্ণ করেছেন। আল্লাহ তাআলা তার দারাজাত বুলন্দ করুন। হাদীসের যেই খেদমত তিনি আঞ্জাম দিয়েছেন তার উত্তম বিনিময় আল্লাহ তাকে দান করুন।’

অডিও শোকবার্তায় তিনি আরো বলেন, ‘তার যারা শাগরিদ- যারা তার নিকট থেকে ইস্তেফাদা করেছেন- তারা এই আমানতকে পরবর্তী প্রজন্মের নিকট পৌঁছে দিন এবং এই সিলসিলা কায়েম রাখুন। তিনি যেভাবে খেদমত করেছেন দ্বীনের এবং হাদীস শরীফের, সেই মোতাবেক মানুষ আমল করার চেষ্টা করুক। ইনশাআল্লাহ কামিয়াব হবে এবং এর দ্বারা দ্বীনের হেফাযতে মদদ আসবে। আল্লাহ কবুল করুন।  তার যার উত্তরাধিকারী ও আপনজন, তাদেরকে আমাদের পক্ষ থেকে এই শোকবার্তা পৌঁছে দিবেন।  আমরা খুবই শোকাহত হয়েছি যে তিনি আর থাকেননি। হাদীসের খেদমতে বড় শূন্যতা সৃষ্টি হয়েছে।’

উল্লেখ্য,  শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আজগর আলী হাসপাতালে সন্ধ্যা ৬:২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা আহমদ শফী।

ভাষান্তর: সাইফ নূর 

আরো পড়ুন: তিনি ছিলেন উম্মাহর মুখলিস রাহবার ও ঐক্যের প্রতীক: আল্লামা সুলতান যওক নদভী

আল্লামা তাকী উসমানীর শোক: ‘তাঁর খেদমত পুরো উপমহাদেশব্যাপী বিস্তৃত’ (অডিও)

ড. ইউসুফ কারযাভীর শোকবার্তা: বাংলাদেশে তিনি ছিলেন প্রভাবশালী ধর্মীয় নেতা

আল্লামা আহমদ শফীকে নিয়ে সাইয়েদ আরশাদ মাদানির আবেগঘন স্মৃতি

আল্লামা শাহ আহমদ শফীর বর্ণাঢ্য জীবন

পূর্ববর্তি সংবাদ২৪ ঘন্টায় সুস্থ ২ হাজার ৭৯, মৃত্যু ২৬ জনের
পরবর্তি সংবাদতিতাসের গ্যাস লিকেজে মসজিদে বিস্ফোরণ: বিদ্যুৎমিস্ত্রী গ্রেফতার