আল্লামা আহমদ শফীকে নিয়ে সাইয়েদ আরশাদ মাদানির আবেগঘন স্মৃতি

ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলামের আমির, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ভারতে জমিয়তে উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট দারুল উলূম দেওবন্দের উস্তায সাইয়েদ আরশাদ মাদানি।

শুক্রবার অফিসিয়াল ফেসবুক পেজে এক শোক বার্তায় সাইয়্যেদ আরশাদ মাদানি আল্লামা আহমদ শফী রহ. এর মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আল্লামা আহমদ শফী রহ. এর সাথে স্মৃতি চারণ করতে গিয়ে তিনি লেখেন, প্রায় দীর্ঘ অর্ধ শতাব্দি ব্যাপী তার সঙ্গে আমার সম্পর্ক। মরহুমের ইন্তিকালে আমি গভীরভাবে শোকাহত। তাঁর খেদমতের ময়দান ছিল অনেক ব্যাপক। দেশ ও জাতির জন্যে তিনি বিভিন্ন অঙ্গন থেকে খেদমত করেছেন। তিনি উম্মতের দরদে দরদী একজন আলেম ছিলেন। সাদামাটা জীবন যাপন ছিল তার বিশেষ বৈশিষ্ট্য।

সবশেষে তিনি একটি কবিতার মাধ্যমে নিজের আবেগ প্রকাশ করেন। কবিতার অর্থ: দ্বীনের এই  চেরাগের আলো তো কেয়ামত পর্যন্ত বাকী থাকবে। কিন্তু পতঙ্গরা তো একে একে মাহফিল ছেড়ে চলে যাচ্ছে।

পূর্ববর্তি সংবাদনতুন মাস নতুন বছরের একটি দুআ
পরবর্তি সংবাদপঁচে যাওয়ার ভয়ে আগের এলসির পেঁয়াজ ছাড়ের অনুমতি দিলো ভারত