ড. ইউসুফ কারযাভীর শোকবার্তা: বাংলাদেশে তিনি ছিলেন প্রভাবশালী ধর্মীয় নেতা

ইসলাম টাইমস ডেস্ক: দেশের শ্রদ্ধাভাজন শীর্ষ আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সদরুল মুহতামিম আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বরেণ্য ইসলামী ব্যক্তিত্ব শায়খ ইউসুফ আল কারযাভী।

তার ফেরিভাইড ফেসবুক পেজে তিনি এই শোকবার্তা জানান।

শায়খ ইউসুফ আল কারযাভী তার শোকবার্তায় লেখেন, আল্লাহ তায়ালা শায়েখ আহমাদ শফী রহ.এর উপর  রহমত নাযিল করুন। যিনি ছিলেন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম এর পরিচালক ও শাইখুল হাদিস। একই সাথে তিনি বাংলাদেশের প্রভাবশালী ধর্মীয় নেতাদের মধ্যে অন্যতম ছিলেন।

তিনি লেখেন, হে আল্লাহ, আপনি তাঁকে ক্ষমা করুন, তাঁর প্রতি অনুগ্রহ করুন। এ মহান ব্যক্তিত্বকে সিদ্দিকদের মর্যাদা দান করুন, ইল্লিইনে তাঁকে উচ্চমর্যাদা দান করুন। ইসলাম ও মুসলমানদের প্রতি তাঁর অবদানের সর্বোচ্চ প্রতিদান দান করুন।

আব্দুর রহমান শরীয়তপুরীর অনুবাদ

আরো পড়ুন:

আল্লামা তাকী উসমানীর শোক: ‘তাঁর খেদমত পুরো উপমহাদেশব্যাপী বিস্তৃত’

তিনি ছিলেন উম্মাহর মুখলিস রাহবার ও ঐক্যের প্রতীক: আল্লামা সুলতান যওক নদভী

আল্লামা আহমদ শফীকে নিয়ে সাইয়েদ আরশাদ মাদানির আবেগঘন স্মৃতি

পূর্ববর্তি সংবাদআমিরাত-বাহরাইনের বিশ্বাসঘাতকতায় ফিলিস্তিনিদের বিক্ষোভ
পরবর্তি সংবাদময়মনসিংহে ইমামকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা