ইসরাইলের সঙ্গে সম্পর্ক: বাহরাইনকে স্বাগত জানালো মিশর-আমিরাত

ইসলাম টাইমস ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যে কলঙ্কজনক সিদ্ধান্ত বাহরাইন নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে মিশর ও সংযুক্ত আরব আমিরাত।

মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসি শুক্রবার রাতে এক টুইটার বার্তায় বাহরাইনকে অভিনন্দন জানিয়ে দাবি করেছেন, ইসরাইল-বাহরাইন সমঝোতা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এদিকে ইসরাইল ও বাহরাইন স্বাভাবিক সম্পর্ক স্থাপন করার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে অতি গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেন্দ আল-ওতাইবা। তিনি এক টুইটার দাবি করেছেন, এই সমঝোতার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন ও স্বস্তির পরিবেশ ফিরে আসবে।

এর আগে গতকাল (শুক্রবার) ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয় বাহরাইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাতে এক টুইটার বার্তায় জানান, বাহরাইন সরকার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছে।

এ ব্যাপারে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও বাহরাইন একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইনের রাজতান্ত্রিক সরকার ইসরাইলের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে সম্মত হয়েছে। পার্সটুডে

আরো পড়ুন: এবার ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে বাহরাইন

আমিরাত-ইসরাইল চুক্তির নিন্দা জানাতে অস্বীকৃতি আরব লিগের, সামাজিক মাধ্যমে নিন্দা

ইসরাইল-আমিরাত চুক্তিকে হারাম ফতোয়া দিলেন বিশ্বের ২০০ আলেম

ইসরাইল-আমিরাত চুক্তিতে মধ্যস্থতা করায় নোবেল পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প

‘ইসরাইল-আমিরাত চুক্তিতে নেতানিয়াহু ও ট্রাম্প ছাড়া আর কেউ লাভবান হবে না’

ইসরাইল-আমিরাত চুক্তি: লাভ-ক্ষতি মিলিয়ে শেষরক্ষা কি হবে?

এরদোগানের সাথে হামাস নেতৃবৃন্দের সাক্ষাত, যুক্তরাষ্ট্রের নিন্দা

পূর্ববর্তি সংবাদকরাচির হিজরত কলোনিতে অগ্নিকাণ্ড, নিহত ৪
পরবর্তি সংবাদকঙ্গোয় স্বর্ণের খনি ধসে নিহত ৫০