
ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুল সালাত জামে মসজিদে গ্যাসের লাইন লিকেজে বিস্ফোরণের ঘটনায় শহীদ হওয়া পরিবারগুলোর মাঝে নগদ অর্থ দিয়ে সহায়তা করেছে তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ।
১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সংগঠনটির পক্ষ থেকে এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সংগঠনটির চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব জানিয়েছেন, দুর্ঘটনায় শহীদ ১৪ টি পরিবারের মাঝে কওয়া ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে নগদ অর্থ সহায়তা করা হয়।
এর আগে দুর্ঘটনায় নিহতদের ফ্রী এম্বুলেন্স সেবা দান ও শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে দগ্ধদের জন্য অপেক্ষমান আত্মীয়-স্বজনদের শুকনো খাবারের ব্যবস্থা করা হয় সংগঠনটির পক্ষ থেকে।
প্রসঙ্গত গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ফতুল্লার তল্লা চামারবাড়ি বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের ছিটানো পানি জমার পর সেখান থেকে তিতাস গ্যাসলাইনে লিকেজ পাওয়া যায়।
আরো পড়ুন: আর ফিরে এলেন না স্বপ্নবাজ তরুণ শেখ ফরিদ, বদলে গেল পরিবারটির গল্প
‘ছেলেকে ফিরে না পেলে আর কখনোই হয়তো ক্ষুধার্ত হবো না’
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, মসজিদের সামনে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে।
ঘটনার পর রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংকটাপন্ন ৩৭ জনকে ভর্তি করা হয়। এর মধ্যে এখন পর্যন্ত ৩১ মারা গেছেন। আইসিইউতে আছেন পাঁচজন। আর মাত্র একজন সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
আরো পড়ুন: ফতুল্লায় বিস্ফোরণে হতাহতদের পাশে তাকওয়া ফাউন্ডেশনসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন
সরেজমিন প্রতিবেদন: কী ঘটেছিল নারায়ণগঞ্জের সেই মসজিদে
‘সময় শেষ হয়ে গেলো, আমাকে নামাজ পড়তে দাও’















