নারায়ণগঞ্জ ট্রাজেডি: বাকি ৯ জনই আইসিইউতে, চারজনের অবস্থা সংকটাপন্ন

 ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন নয় জনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক তবে তাদের মধ্যে চারজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ইনস্টিটিউটে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান তিনি।

ডা. পার্থ শংকর পাল জানান, এখন পর্যন্ত নয়জন রোগী এখানে ভর্তি আছেন। এদের মধ্যে আটজন আইসিইউতে ও একজন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসধীন ছিলেন। সকালে পোস্ট অপারেটিভ থেকে ওই রোগীকেও আইসিইউতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা সংকটাপন্ন। তবে নয়জনের কেউই আশঙ্কামুক্ত নয়।’যেহেতু আইসিইউতে নেওয়া হয়েছে সবাইকে, তার মানে বুঝতে হবে সবার অবস্থাই ক্রিটিক্যাল। তাদের শরীরে ৩৫ শতাংশ থেকে ৯৩ শতাংশ পর্যন্ত দগ্ধ রয়েছে। শ্বাসনালিও পোড়া রয়েছে।

আরো পড়ুন: বিস্ফোরণে শহীদ ইমামকে গ্রামের বাড়িতে দাফন, পুরো এলাকায় শোকের বাতাস

সরেজমিন প্রতিবেদন: কী ঘটেছিল নারায়ণগঞ্জের সেই মসজিদে

বর্তমানে চিকিৎসাধীন নয়জন হচ্ছেন-ফরিদ (শ্বাসনালীসহ ৫০% পোড়া), শেখ ফরিদ (শ্বাসনালীসহ ৯৩% পোড়া), মো. কেনান (শ্বাসনালীসহ ৩০% পোড়া), নজরুল ইসলাম (শ্বাসনালীসহ ৯৪% পোড়া), সিফাত (শ্বাসনালীসহ ২২% পোড়া), আবদুল আজিজ (শ্বাসনালীসহ ৪৭% পোড়া), হান্নান (শ্বাসনালীসহ ৮৫% পোড়া এবং ডায়াবেটিসের রোগী), আবদুল সাত্তার (শ্বাসনালীসহ ৭০% পোড়া) এবং আমজাদ (শ্বাসনালীসহ ২৫% পোড়া)।

এখন পর্যন্ত দগ্ধ ৩৭ জনের মধ্যে ২৭ জনের শহীদ হয়েছেন। গতকাল (৮ সেপ্টেম্বর) ১২ শতাংশ দগ্ধ মামুন নামে এক রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চিকিৎসাধীন নয়জনের মধ্যে বেশ কয়েকজন রিকভারি করবেন বলে আশা প্রকাশ করেছেন চিকিৎসকরা।

এ ঘটনায় শহীদরা হচ্ছেন-মনির ফরাজি (৩০), সাংবাদিক নাদিম (৪৫), মসজিদের ইমাম আব্দুল মালেক (৬০), ইব্রাহিম (৪২), দেলোয়ার হোসেন (৪২), মোস্তফা কামাল (৩৫), সাব্বির (২১), জুয়েল (৭) জুবায়ের (১৮), হুমায়ূন কবির (৭০), জুনায়েদ (১৭), রিফাত (১৮), কুদ্দুস ব্যাপারী (৭০), জামাল (৪০), রাশেদ (৩০), মাইনুদ্দিন (১২), জয়নাল (৪০), নয়ন (২৭), কাঞ্চন (৫০), রাসেল (৩৪), বাহাউদ্দিন (৫৫), মিজান (৩৪), শামীম হাসান (৪৫) , জুলহাস (৩৫), আবুল বাসার মোল্লা (৫১) ও মোহাম্মদ আলী (৫৫) এবং ইমরান (৩০)।

আরো পড়ুন: ‘সময় শেষ হয়ে গেলো, আমাকে নামাজ পড়তে দাও’

‘ছেলেকে ফিরে না পেলে আর কখনোই হয়তো ক্ষুধার্ত হবো না’

ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে বার্ন ইউনিটে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ফরিদ মিয়া

বেড়েই চলেছে মৃতের সংখ্যা, স্বজনদের আহাজারিতে ভারি তল্লা মাঠ

পূর্ববর্তি সংবাদবিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষার আহ্বান ওবায়দুল কাদেরের
পরবর্তি সংবাদধামরাইয়ে সাংবাদিক হত্যা: যুবলীগ নেতা বহিষ্কার