সবচেয়ে বড় রূহানী নেয়ামত হল ঈমান : মাওলানা উবাইদুল্লাহ খুরশীদ

ইসলাম টাইমস: আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়েছেন। আমাদের উপর আল্লাহর নেয়ামত গুনে শেষ করা যাবে না৷ আল্লাহ আমাদের দুনিয়াবী নেয়ামতের সাথে সাথে রূহানী নেয়ামত দিয়েছেন৷ সবচেয়ে বড় রূহানী নেয়ামত হলো, ঈমান, ইসলাম ও হেদায়েত৷ আল্লাহ ঈমান, ইসলাম ও হেদায়েত প্রচারের জন্য রাসূলদের প্রেরণ করেছেন৷ যে ব্যক্তি দ্বীন মোতাবেক দুনিয়াকে সাজাবে তাকে আল্লাহ মাফ করে দিবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন৷

আরও পড়ুন: জনস্রোত: লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে জুমআর নামাজ

দ্বীনের মধ্যে সর্বোৎকৃষ্ট হলো কালিমা৷ এই কালিমাকে কালিমায়ে ঈমান, কালিমায়ে ইখলাস এবং কালিমায়ে তাকওয়া ও বলা হয়৷ যে এই কালিমা পাঠ করবে তার মধ্যে ঈমান, ইখলাস ও তাকওয়া আসবে।

আমাদের ইজতেমায় জমায়েত হওয়ার সবচেয়ে বড় মাকসাদ হলো আম্বিয়ায়ে কেরামের দাওয়াতি কাজে আল্লাহর নেসবতে একত্রিত হওয়া৷ রাসূল সা. একবার মসজিদে আসলেন। দেখলেন কিছু লোক মসজিদে বসে আছে৷ রাসূল সা. বললেন, তোমরা কেন বসে আছো? তখন তারা বললো, আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছেন, ঈমান দিয়েছেন তাই আমরা আল্লাহর জিকির ও তাসবীহ আদায় করছি। তোমরা কি এই জন্যেই এখানে বসে আছো? তারা বলো হ্যাঁ। রাসূল সা. বললেন, আল্লাহ এখন তোমাদের নিয়ে ফখর করছেন। রাব্বে কারীম আমাদের এই মজমাকে কবুল করুন৷

আরও পড়ুন: বিভিন্ন দেশ থেকে আগত জামাতের সাথে খুরুজের জন্য ৪০০ ইংরেজি জানা বাংলাদেশি সাথী প্রয়োজন

হাদীসে এসেছে, রাসূল সা. একবার সকাল ও সন্ধ্যায় সাহাবায়ে কেরামকে তাশকিল করলেন তোমরা আল্লাহর রাস্তায় বের হও৷ তারা বললেন, আমরা রাতে আমাদের বাড়ীতে রাত্রিযাপন করবো৷ বাকী সময় বাহিরে দাওয়াতের কাজ করবো৷ রাসূল সা. বললেন, তোমরা কী চাও না তোমরা জান্নাতের বাগানে বসবাস করো? তেমনিভাবে আমাদের ইজতেমায় রাত্রিযাপন জান্নাতের বাগানে বসবাসের মতো৷ যারা এই মজমায় কষ্ট করে এসেছেন আল্লাহ তাদের ওসিলায় উম্মাহকে হেদায়েত দিয়ে দিবেন।

হাদীসে এসেছে, তোমরা জমীনওয়ালাদের উপর রহম করো তাহলে আসমানওয়ালা তোমাদের উপর রহম করবেন৷ বান্দা যখন তার সাধ্যমত অন্যের উপর রহম করে তাহলে আল্লাহ তায়ালা তার শান মোতাবেক আমাদের উপর রহম করবেন৷ আমরা যদি রহমতের মোআমালা করি তখন সমস্ত মাখলুক নিরাপদে থাকবে৷

ভাষান্তর করেছেন ইসলাম টাইমস মাঠ প্রতিনিধি: আবু দারদা

 

পূর্ববর্তি সংবাদভারতের প্রধানমন্ত্রীও নির্বাচনী প্রচারণায় অংশ নেয়: সেতুমন্ত্রী
পরবর্তি সংবাদবিদেশি জামাতের সাথে খুরুজের জন্য ৪০০ ইংরেজি জানা বাংলাদেশি সাথী প্রয়োজন