ইসলাম টাইমস ডেস্ক: বিভিন্ন দেশ থেকে আগত বিদেশি জামাতের সাথে খুরুজের জন্য ৪০০ ইংরেজি জানা সাথীর প্রয়োজন।
প্রায় ৩৮ টি দেশ থেকে ৬০০ সাথীর অনেকগুলো জামাত এ বছরের ইজতেমায় শরিক হয়েছেন। ইজতেমা শেষে তারা বাংলাদদেশে তাবলীগে সময় লাগাবেন। তাদের সাথে ইংরেজি জানা প্রায় ৪০০ জন বাংলাদেশি সাথীর খুরূজ হওয়া প্রয়োজন। মুরুব্বীদের পক্ষ থেকে ৪০০ জন বাংলাদেশি সাথীকে খুরূজের জন্য তাশকিল করা হচ্ছে।
আরও পড়ুন: সবচেয়ে বড় রূহানী নেয়ামত হল ঈমান : মাওলানা উবাইদুল্লাহ খুরশীদ
ইসলাম টাইমসের ইজতেমা প্রতিনিধি দায়িত্বশীলদের সাথে কথা বলে এ তথ্য জানিয়েছেন।
জানা গছে, ইংরেজি, মালয়সহ বিভিন্ন দেশের ভাষা জানা সাথীদের খিত্তার জিম্মাদাররা চিঠিসহ বয়ানের মিম্বারের পাশের রিজার্ভ খিমায় পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
















