ইসলাম টাইমস ডেস্ক: সম্প্রতি ফাইজারের টিকাতে মারাত্মক অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়ার নানা খবরের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকাটির অনুমোদন দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) করোনার নিরাময়ে ‘ফাইজার-‘বিওনটেক’ ভ্যাকসিন জরুরী ব্যবহারের অনুমোদন দেয় সংস্থাটি।
সংস্হাটি বলে, আমাদের এই পদক্ষেপ বিশ্ববাসীকে ভ্যাকসিনটি আমদানির এবং তাদের নাগরিকদের এই মহামারি থেকে বাঁচাতে টিকাটি দেওয়ার জন্য দ্রুত অনুমোদনের দ্বার খুলবে।
আরো পড়ুন: ভ্যাকসিন: কূটনীতি ও সাম্রাজ্যবাদের নতুন গুটি
এদিকে সংস্হাটির সহকারী মহাপরিচালক ‘মেরিয়াঞ্জেলা সিমাও’ বলেন, “বিশ্বব্যাপী কোভিড -১৯ এর বিরুদ্ধে কার্যকরী একটা ভ্যাকসিন নিশ্চিত করা একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ।”
তিনি আরো বলেন, দুর্বল দেশগুলির চাহিদা মেটাতে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন তৈরির জন্য বৃহত্তর বিশ্বব্যাপী প্রচেষ্টা চালানো অতীব প্রয়োজন৷
ইতিমধ্যে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েক সপ্তাহ যাবত কম্পানী দুটির এই ভ্যাকসিন ব্যবহার অনুমোদিত হয়েছে৷
লক্ষ লক্ষ মানুষ এই ভ্যাকসিনটি পেয়েছে৷ মহামারিটির নিরাময়ে এর কার্যকারিতা আনুমানিক ৯৫ শতাংশ বলে সংস্হাটি দাবি করেছে ৷ তবে এটি শূন্যের নীচে কমপক্ষে আশি ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণের প্রয়োজন, যা সংরক্ষণ এবং বিতরণ আরও কঠিন করে তুলবে।
সূত্র: আশ-শারকুল আওসাত আরবী, সিএনএন
-এমএসআই
















