গোপনে সৌদি সফরে নেতানিয়াহু, যুবরাজ, মোসাদ প্রধান, পম্পেও-এর সঙ্গে বৈঠক!

ইসলাম টাইমস ডেস্ক: যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করতে গোপন বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ বৈঠক করতে রবিবার গোপনেই সৌদি আরব গিয়েছেন নেতানিয়াহু। এছাড়া আগে থেকেই সৌদিতে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনিও এ বৈঠকে উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিক করার মধ্যেই নেতানিয়াহুর এ গোপন রিয়াদ সফর। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইসরায়েলের কান পাবলিক রেডিও এবং আর্মি রেডিও সোমবার জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনও লোহিত সাগর উপকূলের সৌদি শহর নিওমের ওই বৈঠকে অংশ নেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় কিংবা দেশটিতে মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে এ সফর নিয়ে কোনো মন্তব্য করেনি। এ ছাড়া এ নিয়ে এখনও কোনো বক্তব্য আসেনি সৌদি সরকারের পক্ষ থেকেও।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী নিওমে অবতরণের পর সেখানে অবতরণের পর আনুমানিক দুই ঘণ্টা পর নেতানিয়াহুকে বহনকারী বিমানটি ঠিক মধ্যরাতে আবার তেল আবিবে ফিরে আসে। হারেৎজ জানাচ্ছে, এই বিমান নিয়েই বেশ কয়েকবার পুতিনের সঙ্গে দেখা করতে গেছেন নেতানিয়াহু।

-এনটি

পূর্ববর্তি সংবাদমাস্ক পরতে বাধ্য করতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার
পরবর্তি সংবাদমাস্ক নিশ্চিত করতে লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১২ জনকে জরিমানা