আল্লামা আহমদ শফী রহ.-এর জানাজায় ইমামতি করবেন বড় ছেলে মাওলানা ইউসুফ

ইসলাম টাইমস ডেস্ক: রাঙ্গুনিয়া পাখিয়ার টিলা মাদরাসার পরিচালক বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফের ইমামতিতে অনুষ্ঠিত হবে হেফাজতে ইসলামের আমির, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ  শফী রহ. এর জানাজা।

হাটহাজারীতে অবস্থান করা ইসলাম টাইমসের প্রতিনিধি এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ব ওসিয়ত অনুযায়ী চট্টগামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজার‌ী মাদরাসায় অবস্থিত মাকবারায়ে জামেয়ায় তাঁকে দাফন করা হবে। এর আগে শনিবার বাদ জোহর হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণে আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার এ সিদ্ধান্ত পারিবারিক ও আলেমদের সমন্বয়ে নেয়া হয়েছে।

আল্লামা আহমদ শফী রহ.-এর বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ। ছবি: সংগৃহীত

১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪টায় হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকায় আনা হয়েছিল। এরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে থাকা আল্লামা শফীকে এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার সন্ধ্যার আগে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, প্রায় শতবর্ষী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

পূর্ববর্তি সংবাদপ্রিয় মানুষটির জানাযায় অংশ নিতে হাটহাজারীতে লাখো মানুষের ঢল
পরবর্তি সংবাদসীমান্তে কেবল আত্মরক্ষার্থে গুলি ছোঁড়া হয়: বিএসএফ মহাপরিচালক