ইসলাম টাইমস ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের আগ্রায় নির্মীয়মান মোগল মিউজিয়ামের নাম বদলে ছত্রপতি শিবাজি করে দিলেন দেশটির উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদী কট্টর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ সোমবার ভিডিও কনফারেন্সে নাম বদলের অনুমোদন দিলেন যোগী৷
এ দিন আগ্রা ডিভিশনের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে প্রশাসনিক বৈঠক করছিলেন যোগী আদিত্যনাথ৷ বৈঠকেই তিনি নির্দেশ দেন, মোগল মিউজিয়ামের নাম বদলে ছত্রপতি শিবাজি মহারাজের নামে করতে হবে৷
আদিত্যনাথের কথায়, ‘দেশের গর্ব জড়িয়ে আছে, এমন বিষয়কেই প্রচার করা দরকার৷ ক্রীতদাস পরিস্থিতির ইতিহাসকে নয়৷ মোগলরা আমাদের রোল মডেল হতে পারে না৷ জাতীয়তাবাদী ভাবাদর্শকে উত্সাহিত করতে হবে৷ শিবাজি মহারাজ আমাদের হিরো৷’
তাজমহলের পূর্ব গেটে নির্মীয়মান মিউজিয়ামে মোগল ও শিবাজির নানা ঐতিহাসিক তথ্য, ব্যবহৃত দ্রব্যাদি, শিল্পকর্ম-সহ নানা জিনিস প্রদর্শন করা হবে৷ এ দিন বৈঠকের আগে যোগী আদিত্যনাথ নির্দেশ দেন, ওই মিউজিয়ামে শিবাজির সম্মানে একটি গ্যালারিও তৈরি করতে হবে৷ সেই গ্যালারিতে আগ্রার সঙ্গে শিবাজির সম্পর্ক, তার পালিয়ে যাওয়া ইত্যাদি ডিসপ্লে করা হবে৷ গোটা মিউজিয়ামটি তৈরি করতে খরচ হচ্ছে ১৪০ কোটি রুপি৷
সূত্র: নিউজ ১৮
আরো পড়ুন:
ইলিশ পাঠানোর দিনে পূর্ব ঘোষণা ছাড়াই পেঁয়াজ রফতানি বন্ধ করল ভারত
ভারতে দুই বছরে ৪ বার বিক্রি বাংলাদেশি কিশোরী, অবশেষে গুজরাট থেকে উদ্ধার
দৈনিক সংক্রমণ-মৃত্যুতে ভারতের ধারেকাছে নেই কোনো দেশ
















