তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন/ ফাইল ছবি

ইসলাম টাইমস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সেখানে বাংলাদেশ ভবন উদ্বোধন করবেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ মিশনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করতে তুরস্ক গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভবনটি উদ্বোধন করা হবে।

তুরস্ক সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলুর সঙ্গে ড. মোমেনের বৈঠক হতে পারে। এছাড়া বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে। সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

পূর্ববর্তি সংবাদবিমানের ত্রুটিতে আসতে পারেনি বিএসএফ, পেছাল সীমান্ত সম্মেলন
পরবর্তি সংবাদইসলামী ব্যবস্থা চালু করে আফগানিস্তানকে স্বাধীন-উন্নত রাষ্ট্র বানাতে চায় তালেবান