ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় ১৩তলা নির্মাণাধীন ভবনের ১০তলা থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন, আসাদুল (২৫) ও খাইরুল (২৬)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকার ৩৩৮/এ ১৩তলা নির্মাণাধীন ভবনের দশ তলায় বাহিরের আস্তরের কাজ করার সময় মাচান থেকে তারা পড়ে যায়। এ সময় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বেলা ১১টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানায় অবগত করা হয়েছে।
আরো পড়ুন: ৯তলার বারান্দা থেকে ‘লাফিয়ে পড়ে’ সাবেক এমপি পুত্রের মৃত্যু
















