অরুণাচল প্রদেশ ভারতের অংশ নয়: চীন

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। সেই সঙ্গে প্রদেশটি ‘দক্ষিণ তিব্বত’-এর অংশ জানিয়ে বিবৃতি দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাঁও লিঝিয়ান।

অরুণাচল নিয়ে চীনের অবস্থান স্পষ্ট করে ঝাও আরও বলেন, চীন কখনোই তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয়নি। এলাকাটি চীনের অন্তর্গত দক্ষিণ তিব্বতের বলেও জানান এই মুখপাত্র।

এমন সময় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিল, যখন লাদাখ সীমান্তে সংঘাত নিয়ে দু’দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে, অরুণাচল প্রদেশ বেইজিং নিজেদের স্বার্বভৌমত্ব দাবি করে আসলেও মূলত এই প্রদেশটি নিয়ন্ত্রণ করছে নয়াদিল্লি। এ নিয়ে দশকের পর দশক দু’দেশের মধ্যে দ্বন্দ্ব চলছে।

উল্লেখ্য, সম্প্রতি পাঁচ ভারতীয় নাগরিক অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ হলে তাদের মরদেহ চীনা সীমান্তে পাওয়া গেছে। এ বিষয়ে অরুণাচল প্রদেশে ভারতের উল্লেখ করলে এর প্রতিবাদেই বিবৃতি দিয়ে সতর্ক করলো চীন।

সূত্র: আনাদলু এজেন্সি

পূর্ববর্তি সংবাদইউটিউব দেখে বোমা তৈরির সময় বিস্ফোরণ
পরবর্তি সংবাদহঠাৎ অসুস্থ হয়ে আইসিইউতে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া