গণস্বাস্থ্যের কিটের চূড়ান্ত ফলাফল জানা যাবে আগামী সপ্তাহে

 ইসলাম টাইমস ডেস্ক: গণস্বাস্থ্যের অ্যান্টিবডি টেস্ট কিটের চূড়ান্ত ফলাফল আগামী সপ্তাহের শেষ দিকে জানা যাবে। এমনটাই আশা করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।

গণমাধ্যমকে তিনি বলেন, অধ্যাপক শাহিনা তাবাসসুমের নেতৃত্বাধীন পারফরম্যান্স কমিটির সঙ্গে এ বিষয়ে তাঁর কথা হয়েছে। এর ভিত্তিতেই তিনি এটা বলতে পারছেন। এই কমিটির রিপোর্টই শেষ কথা। এটা আর অন্য কোনো কমিটিতে যাবে না।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমানও  বলেন, তিনি ইতিবাচক রিপোর্ট পাওয়ামাত্রই নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন। তবে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহ চৌধুরী মনে করেন, এই মুহূর্তে সিদ্ধান্ত পেলেই হবে না, তাঁদের দরকার হবে কিট তৈরির কাঁচামালসহ নানা সামগ্রী অত্যন্ত দ্রুততার সঙ্গে সংগ্রহ করার সুযোগ।

পূর্ববর্তি সংবাদমোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি, যুক্ত হল ব্রেইন স্ট্রোক
পরবর্তি সংবাদএকদিনে ভারতে করোনা শনাক্ত প্রায় দশ হাজার মানুষের