বিশ্ব জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা অর্ধকোটি ছুঁই ছুঁই

ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বে একদিনে সর্বোচ্চ ১ লাখ ৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এনিয়ে মোট আক্রান্ত ৫০ লাখ ছুঁই ছুঁই, প্রাণহানি ৩ লাখ ২৭ হাজারের বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ লাখ ৯৫ হাজারের বেশি মানুষ।

করোনায় যুক্তরাষ্ট্রে প্রাণহানি প্রায় ৯৩ হাজার। তবে দেশটির কানেক্টিকাটে বিধিনিষেধ শিথিলের মধ্য দিয়ে ৫০টি রাজ্যেই আংশিক শিথিল হল লকডাউন। রাশিয়ার আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়ানোর পাশাপাশি প্রাণহানি প্রায় ৩ হাজার।

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। দেশটিতে প্রাণহানি ৩ হাজারের বেশি। ব্রাজিলে নতুন করে প্রাণ হারায় ৮’শ ৮৮ জন এবং আক্রান্ত প্রায় ২০ হাজার।

এদিকে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য কিউবার ৫০০ স্বাস্থ্যকর্মী গেছেন মেক্সিকোতে। বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, বছরের শেষ নাগাদ দক্ষিণ আফ্রিকার অন্তত ৪০ হাজার মানুষের মৃত্যু হতে পারে।

আরো পড়ুন: রেকর্ড শনাক্তের দিনে ২২ জনের মৃত্যু

পূর্ববর্তি সংবাদদলীয় নেতাকর্মীদের ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান ফখরুলের
পরবর্তি সংবাদআম্পানে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর