ঘূর্ণিঝড়ে সারাদেশে ১২ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: অতি প্রবল ঘুর্ণিঝড় আম্ফানের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত তিনজন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: সাতক্ষীরায় জলোচ্ছ্বাস, বাঁধ ভেঙে প্লা‌বিত ২৫ গ্রাম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঊধ্বর্তন এক কর্মকর্তা বলেন, প্রকৃত ক্ষয়ক্ষতির হিসেব পেতে একটু সময় লাগবে। সব জেলা প্রশাসনের কাছ থেকে তথ্য নিয়ে তারা পূর্ণাঙ্গ তথ্য জানাবেন।

আরো পড়ুন: দূর্বল হয়েছে আম্পান

পূর্ববর্তি সংবাদরেকর্ড শনাক্তের দিনে ২২ জনের মৃত্যু
পরবর্তি সংবাদদলীয় নেতাকর্মীদের ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান ফখরুলের