মাওলানা রবিউল হক ছাহেবের নজমের বয়ানের মধ্য দিয়ে শুরু হল ইজতেমা

ইসলাম টাইমস ডেস্ক : আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ইজতেমা। কিন্তু এরই মধ্যে পুরোপুরি ভরে উঠেছে টঙ্গীর ময়দান। নজমের সাথীদের উদ্দেশে আজ আলোচনা হয়েছে, যা আজ সন্ধ্যায় হওয়ার কথা ছিল তা আজ সকালেই শুরু হয়েছে বলে জানা গেছে। নজমের বয়ান করেছেন মাওলানা রবিউল হক ছাহেব।

বয়ানে তিনি বলেন, এত কষ্টে করে এসে এখানে যদি কেউ দুনিয়াবী কথা বলেন তাহলে এটা অনেক বড় গাফলতের কথা। এই তিন দিনকে তিনি দুনিয়াবী কাজে না কাটিয়ে দ্বীনী কাজে দ্বীনী ফিকরে কাটাতে তরগীব দেন।

আরো পড়ুন: শুরু হয়ে গেছে ময়দানের ধারাবাহিক আমল, জেনে নিন কখন কে বয়ান করবেন

ইতিমধ্যে লক্ষ লক্ষ মুসল্লি ময়দানে হাজির হয়েছেন। তাদের অধিকাংশই দেখা যায় মুরুব্বী ও তাবলীগের পুরানো সাথী। অংশ গ্রহণকারী একজনকে বলতে শোনা যায়, অন্যান্যবার ইজতেমা যেদিন শুরু সেদিন আসতেন। কিন্তু এবার চলে এসেছেন একদিন আগেই।

আরো পড়ুন: প্রচুর বিদেশি মেহমান এসেছেন এবার, তাদের বহন করতে রিজার্ভ করতে হচ্ছে অতিরিক্ত বাস

আলেম ওলামাদের মেহনতের বরকতে তাবলীগের কাজে নতুন ধরণের একটি চাঞ্চল্য লক্ষ করা যাচেছ বলে অনেকে মনে করেন।

পূর্ববর্তি সংবাদ১০ হাজার জংলি উট মেরে ফেলবে অস্ট্রেলিয়া
পরবর্তি সংবাদমানিকগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রী ও ছেলের লাশ উদ্ধার