আল্লামা হবিগঞ্জীর জানাজা সকাল ১০টায় উমেদনগর মাদরাসা মাঠে

ইসলাম টাইমস ডেস্ক: দেশবরেণ আলেমেদ্বীন, জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর জানাজা সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

আগামীকাল (৬জানুয়ারি) সোমবার সকাল ১০টায় জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর মাদরাসার মাঠে এ জানাজা অনুষ্ঠিত হবে। তবে জানাজায় লোকজনের আসা এবং উপস্থিতির সুবিধার্থে ঘন্টাখানেক সময় দেরি হতে পারে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এর আগে আজ (৫জানুয়ারি) রোববার বিকাল সাড়ে ৪টার দিকে সিলেটের এক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শেরপুর নামক স্থানে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৮২ বছর।

আরও দেখুন: আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ: বর্ণাঢ্য ও সমৃদ্ধ জীবনের অধিকারী মনীষী

আল্লামা হবিগঞ্জী সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর মাদরাসায় প্রায় ৫৫ বছর যাবত হাদীসের দরস দিয়েছেন। বৃহত্তর সিলেটের এক ঐতিহ্যবাহী দ্বীনী পরিবারে তার জন্ম। তাঁর পিতা শাইখ আব্দুন-নূর রহ.ছিলেন একজন বিজ্ঞ আলেম ও সমাজ সংস্কারক।

তাঁর নানা আল্লামা আসাদুল্লাহ রহ. বৃটিশ বিরোধী আন্দোলনের প্রথম সারির একজন মুজাহিদ ছিলেন। হবিগঞ্জ এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও সমাজ সংস্কারকও ছিলেন তিনি। তাঁর মামা মাওলানা মুখলেছুর রহমান ছিলেন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহ.এর খলীফা।

আরও পড়ুন: স্মৃতিচারণে আমার দেখা মনীষীরা : শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ.

উল্লেখ্য. দেশের বিশিষ্ট এ হাদিস বিশারদ ও রাজনীতিবিদ দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কিছুদিন আগেও তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকাৎসাধীন ছিলেন। পরে হার্টের জন্য আইসিজি লাগান তিনি। এর আগে, স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কয়েকদিন সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী।

পূর্ববর্তি সংবাদএ বছর হজ্ব পালন করবেন ১ লাখ ৩৭ হাজার ১৯৮ বাংলাদেশি
পরবর্তি সংবাদমানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল, মোহাম্মদ আলীকে পদ থেকে অপসারণ