মোদির হুমড়ি খেয়ে পড়ার ভিডিও ভাইরাল (ভিডিও)

ইসলাম টাইমস ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের কানপুরে এক প্রকল্পের কাজ দেখতে গিয়ে ঘাটের সিঁড়িতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পিছলা খেয়ে পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, সিঁড়ি বেয়ে ওঠার সময় হঠাৎই মুখ থুবড়ে পড়ে যান  মোদি।  পাশে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে মোদিকে সিঁড়ি থেকে তুলে ফেলেন।

দেশটির সংবাদমাধ্যম ন্যাশনাল হেরাল্ড ইন্ডিয়া এক প্রতিবেদনে বলছে, উত্তরপ্রদেশের কানুপুরের নমামি গঙ্গে প্রকল্প পর্যবেক্ষণ করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়েন প্রধানমন্ত্রী মোদি।

আরও পড়ুন: মোদি হুমড়ি খেয়েছিলেন সিঁড়িতে, অমিত শাহ এবার চিৎপটাং হলেন মঞ্চে (ভিডিও ভাইরাল)

ন্যাশনাল হেরাল্ড ইন্ডিয়া বলছে, শনিবার কানপুরে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গঙ্গা নদ সুরক্ষা কাউন্সিলের এক বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। গঙ্গা নদে নৌকায় চেপে কাজের অগ্রগতি দেখার পরিকল্পনা ছিল।

বৈঠক শেষে গঙ্গায় নৌবিহারে যাওয়ার সময় ঘাটের সিঁড়িতে হঠাৎ হুমড়ি খেয়ে পড়েন মোদি। এ সময় নিরাপত্তারক্ষীরা দৌড়ে গিয়ে তাকে টেনে তোলেন। এ ঘটনায় গুরুতর কোনো আঘাত পাননি তিনি।

পরে নৌকায় চেপে গঙ্গা পরিষ্কার প্রকল্পের কাজ ঘুরে দেখেন মোদি। এ সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ রাজ্যের শীর্ষ রাজনীতিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদবরিস জনসনের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে লন্ডনের জনগণ
পরবর্তি সংবাদ‘ভারতের সাম্প্রদায়িক নাগরিকত্ব আইন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ’