বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম: অন্ধকার থেকে আলোর দিকে

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে যখন অভিনেত্রী নুসরাতের বিভিন্ন অমুসলিম সুলভ কর্মকাণ্ডের সমালোচনা হচ্ছে, ঠিক তখনই প্রসিদ্ধ আরেক বলিউড অভিনেত্রী  সিনেমায় অভিনয় ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। জায়রা ওয়াসিম নামের ওই অভিনেত্রী রোববার এক ফেইসবুক পোস্টে লেখেন, এখন থেকে তিনি নতুন এক জীবন শুরু করতে চান।

“কোরআনের জ্ঞানের মধ্যেই আমি পূর্ণতা ও শান্তি খুঁজে পেয়েছি। হৃদয় যখন  স্রষ্টার জ্ঞান অর্জন করতে পারে তখনই সে শান্তি খুঁজে পায়” লিখেছেন জায়রা ওয়াসিম।

তিনি বলেন, নিজস্ব পেশার ফলে ধর্ম ও বিশ্বাসের সাথে তার যে সম্পর্ক সেটা নষ্ট হচ্ছিল এবং এর ফলে তিনি মোটেও পরিতৃপ্ত ছিলেন না।

অন্যদের পরামর্শ দিতে গিয়ে তিনি আরও লিখেছেন, “সাফল্য, খ্যাতি, ক্ষমতা কিংবা বিত্ত কখনো মানুষকে শান্তি দিতে পারে না।”

সূত্র: বিবিসি

পূর্ববর্তি সংবাদহেফাজত নেতৃবৃন্দের সাথে জাতীয় ওয়ায়েজীন পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
পরবর্তি সংবাদভালুকায় সড়ক দুর্ঘটনা, নিহত ৩